Finox সম্পর্কে
Finox মানুষ আর তাদের ব্যবসার জন্য আর্থিক সফটওয়্যার তৈরি করে। এখন দুটি প্রোডাক্ট আছে, আর একটি অ্যাকাউন্ট দিয়েই দুটিতে সাইন ইন করা যায়।
Finox কী
Finox Personal
Finox Personal আপনার নিজের টাকার জন্য: খরচ, বাজেট, সঞ্চয়, DPS ও FDR, ঋণ আর নিট সম্পদ এক ড্যাশবোর্ডে, 38টি মুদ্রায়।
কী কী করে দেখুন →Finox Business
Finox Business অনলাইন ও সোশ্যাল সেলারদের জন্য: মেসেজ থেকে ডেলিভারি পর্যন্ত অর্ডার ট্র্যাকিং, কুরিয়ার ও ক্যাশ-অন-ডেলিভারির পেআউট, স্টক, ইনভয়েস আর লাভের রিপোর্ট।
কী কী করে দেখুন →আমরা যেভাবে তৈরি করি
দুটি নিয়ম, যা প্রতিটি Finox প্রোডাক্টে মানা হয়।
ইচ্ছে করেই ম্যানুয়াল
কোনো Finox প্রোডাক্টেই ব্যাংক বা প্ল্যাটফর্মের লগইন লাগে না। যা দরকার আপনি নিজে লেখেন; কিছু স্ক্র্যাপ করা হয় না, কিছু বিক্রিও হয় না।
তৈরি না হলে ছাড়া হয় না
প্রতিটি প্রোডাক্ট নিজের অবস্থা জানিয়ে দেয়। আমরা রোডম্যাপ বিক্রি করি না।
যোগাযোগ
প্রশ্ন, মতামত বা অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা? আমাদের লিখুন support@myfinox.com